Random recollections
April 13, 2008 by sankarshan · 1 Comment
I don’t recall why I looked up Pankaj Mullick, but once I did, I recalled one of my favorite songs. Admittedly not one of his best renditions but there was something about the LP that made it special. Please excuse the formatting.
ভুবনেশ্বর হে ,
মোচন কর’ বন্ধন সব মোচন কর’ হে ।।
প্রভু, মোচন কর’ ভয় ,
সব দৈন্য করহ লয় ,
নিত্য চকিত চঞ্চল চিত কর’ নিঃসংশয় ।
তিমিররাত্রি, অন্ধ যাত্রী ,
সমুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধর’ হে ।।
ভুবনেশ্বর হে ,
মোচন কর’ জড়বিষাদ মোচন কর’ হে ।
প্রভু, তব প্রসন্ন মুখ
সব দুঃখ করুক সুখ ,
ধূলিপতিত দুর্বল চিত করহ জাগরূক ।
তিমিররাত্রি, অন্ধ যাত্রী ,
সমুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধর’ হে ।।
ভুবনেশ্বর হে ,
মোচন কর’ স্বার্থপাশ মোচন কর’ হে ।
প্রভু, বিরস বিকল প্রাণ ,
কর’ প্রেমসলিল দান ,
ক্ষতিপীড়িত শঙ্কিত চিত কর’ সম্পদবান ।
তিমিররাত্রি, অন্ধ যাত্রী ,
সমুখে তব দীপ্ত দীপ তুলিয়া ধর’ হে ।।








Comments
One Response to “Random recollections”Trackbacks
Check out what others are saying about this post...[...] that I had nearly worn down the LP during my childhood listening to the above two songs along with this song. In fact, my favoritism to Debabrata “George” Biswas’s songs came immediately after this [...]