A passing thought
September 17, 2008 by sankarshan · 3 Comments
যদি তোমার দেখা না পাই, প্রভু, এবার এ জীবনে
তবে তোমায় আমি পাই নি যেন সে কথা রয় মনে ।
যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে ।।
এ সংসারের হাটে
আমার যতই দিবস কাটে,
আমার যতই দু হাত ভরে উঠে ধনে
তবু কিছুই আমি পাই নি যেন সে কথা রয় মনে ।
যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে ।।
যদি আলসভরে
আমি বসি পথের ‘পরে,
যদি ধুলায় শয়ন পাতি সযতনে,
যেন সকল পথই বাকি আছে সে কথা রয় মনে ।
যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে ।।
যতই উঠে হাসি,
ঘরে যতই বাজে বাঁশি,
ওগো যতই গৃহ সাজাই আয়োজনে,
যেন তোমায় ঘরে হয় নি আনা সে কথা রয় মনে ।
যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে ।।








What font should I install to get those unicodes? I have DejaVu* but I guess that’s not enough?
Reply
Nevermind, figured out it is Bengali.
Reply
@Jason – I have the Lohit set of fonts for Bengali on Fedora. And you have figured it out anyways
Reply