October 6, 2008 by sankarshan · Leave a Comment 

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে ।
এ জীবন পুণ্য করো দহন-দানে ।।
আমার এই দেহখানি তুলে ধরো,
তোমার এই দেবালয়ের প্রদীপ করো –
নিশিদিন আলোক-শিখা জ্বলুক গানে ।।
আঁধারের গায়ে গায়ে পরশ তব
সারা রাত ফোটাক তারা নব নব ।
নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো,
যেখানে পড়বে সেথায় দেখবে আলো –
ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব-পানে ।।

About sankarshan
sankarshan blogs about stuff that interests him and sometimes the same things interest others too. All that is just an excuse by him to start a conversation

Speak Your Mind

Tell us what you're thinking...
and oh, if you want a pic to show with your comment, go get a gravatar!